জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমানকে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন ওই শিক্ষক।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজাদুর রহমান জানান, গত ১৫ জুন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দুইজন পুরুষ ও দুইজন নারী সদস্য নির্বাচিত হন। পরে নির্বাচিত সদস্যদের তালিকা পরিবর্তন করে নিজের পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশিদ চাপ সৃষ্টি করে বলে অভিযোগ করেন তিনি।
প্রধান শিক্ষকের দাবি, গত ২১ জুন দুপুরে হারুনুর রশিদসহ আরো কয়েকজন বিদ্যালয়ে এসে নির্বাচনের কাগজপত্র দেখতে চান। তালিকা পরিবর্তনে আপত্তি জানালে হারুনুর রশিদ জুতা খুলে তাঁর গালে আঘাত করেন এবং হুমকি দেন। এতে তিনি আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরদিন আক্কেলপুর থানায় অভিযোগ দেওয়ার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও অভিযোগের অনুলিপি পাঠানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন তাঁকে বদলির ভয় দেখিয়েছেন। তবে ইমরান হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, মারধরের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু বদলির হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা হারুনুর রশিদ বলেন, কয়েকজন অভিভাবকের আপত্তির কারণে বিষয়টি নিয়ে আলোচনা করতে বিদ্যালয়ে গিয়েছিলেন। তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগের অনুলিপি পাওয়া গেছে। বিষয়টি পুলিশের তদন্তাধীন থাকায় তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক- উর- রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগের একটি কপি পেয়েছি। তবে এখনি বিষয়টি বিস্তারিতভাবে দেখা হয়নি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন