জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পারিবারিক কলহের জেরে দুপচাঁচিয়ায় গৃহবধূ বিষপানে আত্মহত্যা

ছবি- সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকায় পারিবারিক কলহের জেরে জান্নাতি আক্তার ওরফে খোদেজা (২৮) নামের এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। তিনি তালোড়া পৌরসভার দুবড়া গ্রামের সোহাগ সরদারের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২৭ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে কীটনাশক পান করেন জান্নাতি আক্তার। বিষের যন্ত্রণায় তিনি ছটফট করতে থাকলে পরিবারের লোকজন টের পান। তাৎক্ষণিকভাবে ওই রাতেই সোয়া ৯টার দিকে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

​সেখানে তাঁর অবস্থার অবনতি হলে পরদিন সোমবার (২৯ জুন) রাত ৭টা ৫০ মিনিটে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

​খবর পেয়ে দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল খালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পারিবারিক কলহের জেরে দুপচাঁচিয়ায় গৃহবধূ বিষপানে আত্মহত্যা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকায় পারিবারিক কলহের জেরে জান্নাতি আক্তার ওরফে খোদেজা (২৮) নামের এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। তিনি তালোড়া পৌরসভার দুবড়া গ্রামের সোহাগ সরদারের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২৭ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে কীটনাশক পান করেন জান্নাতি আক্তার। বিষের যন্ত্রণায় তিনি ছটফট করতে থাকলে পরিবারের লোকজন টের পান। তাৎক্ষণিকভাবে ওই রাতেই সোয়া ৯টার দিকে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

​সেখানে তাঁর অবস্থার অবনতি হলে পরদিন সোমবার (২৯ জুন) রাত ৭টা ৫০ মিনিটে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

​খবর পেয়ে দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল খালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত