জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি : প্রতিনিধি

বাংলাদেশের মস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি, নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট (এফপিইউ) মোতায়েনের ক্ষেত্রে জাতিসংঘের আরও জোরালো সমর্থন কামনা করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘের দুইজন আন্ডার-সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, পেশাদারিত্ব এবং ভবিষ্যৎ প্রস্তুতির বিষয় তুলে ধরেন।

শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়ের ল্যাক্রোয়ার সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিট (FPU)-কে র‌্যাপিড ডিপ্লয়মেন্ট লেভেলে উন্নীত করার প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি আরও বেশি বাংলাদেশি কর্মকর্তাকে নেতৃত্বস্থানীয় ও পেশাগত পদে নিয়োগ এবং ভবিষ্যতের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশি এফপিইউ মোতায়েনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

জবাবে জ্যঁ-পিয়ের ল্যাক্রোয়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রশিক্ষিত, দক্ষ ও পেশাদার পুলিশ সদস্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতাকে স্বাগত জানান এবং বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের গঠনমূলক ভূমিকাকেও অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

এদিকে অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারের সঙ্গে পৃথক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিবহন সুবিধা, রি-ইম্বার্সমেন্ট, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারী শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও লজিস্টিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে অতুল খার বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের জন্য প্রয়োজনীয় অপারেশনাল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাতপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন সংঘাতপূর্ণ দেশে দায়িত্ব পালন করে বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করে চলেছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত