জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

ছবি : প্রতিনিধি

বগুড়ার ধুনটের শুকা মোজাহার আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এনামুল হক শাহীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এনামুল হক শাহীন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্জিনা খাতুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু এবং ছাত্রদল নেতা মিশুক বাবু সম্রাট।

বক্তারা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন। শেষে নবনির্বাচিত সভাপতি এনামুল হক শাহীনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধুনটে মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার ধুনটের শুকা মোজাহার আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এনামুল হক শাহীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এনামুল হক শাহীন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্জিনা খাতুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু এবং ছাত্রদল নেতা মিশুক বাবু সম্রাট।

বক্তারা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন। শেষে নবনির্বাচিত সভাপতি এনামুল হক শাহীনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত