জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পার্বতীপুরে তিন হোটেল এক বেকারির জরিমানা

ছবি : প্রতিকী

দিনাজপুরের পাবর্তীপুর শহরে অবস্থিত ৩টি হোটেল ও ১ বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার, মিষ্টি, দই তৈরী ও বিক্রির অপরাধে ৫ লাখ টাকা  জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৮ টার দিকে পাবর্তীপুর শহরের বিভিন্ন এলাকায় দিনাজপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এর বিচারক সোহাগ হোসেনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এ হোটেলগুলোতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। বিশেষ করে সাধারণ মানুষের প্রিয় মিষ্টি, দই তৈরিতে চরম অনিয়ম ও ক্ষতিকর উপাদানের ব্যবহার পাওয়ায় আজ সন্ধ্যায় আকস্মিক এই অভিযান চালানো হয়। অভিযানের সময় হাতেনাতে অপরাধ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে সংশ্লিষ্ট হোটেলের মালিকেরা নিজেদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক মোঃ-সোহাগ হোসেন ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ আইনের আওতায় তিন হোটেলকে ১  লাখ টাকা করে এবং তাজ বেকারীকে ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ না করলে মালিকপক্ষকে ৬ মাসের জেল খাটার নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে বিচারক মোঃ-সোহাগ হোসেন সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং সাধারণ মানুষকে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরী। আগামীতেও দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকান ও বেকারীগুলোতে এ ধরনের কঠোর নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পার্বতীপুরে তিন হোটেল এক বেকারির জরিমানা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত