রংপুরের বদরগঞ্জ উপজেলার ১১নম্বর গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর নয়া পাড়া গ্রামে প্রকাশ্যে মাদক সেবন ও মাদক কারবারের অভিযোগ উঠেছে, সাজ্জাদুল ইসলাম শাওম (২৬) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে । অভিযোগের পাশাপাশি ঘটনাস্থলে ছবি তুলতে গিয়ে এক সাংবাদিককে লাঞ্ছনা ও মোবাইল থাকা গুরুপ্তপুর্ণ ডেটা নষ্ট করে দেয়ার অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, কিসামত বসন্তপুর নয়া পাড়া গ্রামের শাহজান আলীর ছেলে সাজ্জাদুল ইসলাম শাওম নিজ বাড়ির উঠানে অস্থায়ী বাঁশ ও পলিথিন দিয়ে ঘর তৈরি করে দিবালোকে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে এলাকায় মাদক সেবন ও কারবারের একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় সচেতন মহল জানান।
ভুক্তভোগী সাংবাদিক আবু জার গিফারি ওরফে কারেন্ট মন্টু জানান, গোপন অভিযোগের ভিত্তিতে গত ১০ জুলাই শুক্রবার আনুমানিক বেলা ১২টার দিকে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমি প্রকাশ্যে দিবালোকে মাদক সেবনের দৃশ্য দেখতে পেয়ে ছবি তুলতে গেলে অভিযুক্ত শাওম আমাকে উদ্দ্যেশ্য করে শাওম অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আরও জানান, এসময় শাওম ফোন করে ১০-১২ জন যুবককে ডেকে আনেন। পরে তারা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘটনাস্থলের কিছু গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও ডিলিট করে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম শাওমের বক্তব্য জানায়, র্যাব,ডিবি পুলিশ গোপালপুর ইউনিয়নে আসলে আমাকে ফোন করে আসে আর এখানে শুধু কি আমি একাই ব্যবসা করি এখানে ২৫-৩০ জন ব্যবসায়ী আছে। তাদেরকে আগে ধরায় দেন।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্ত যুবক বকাটে ও উশৃঙ্খল হওয়ায় এলাকার অনেকে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। অপর একজন গ্রামবাসী বলেন, সে খুব ভয়ানক ছেলে সে সব সময় হাতিয়ার সাথে নিয়ে ঘোরাফেরা করে। তিনি তার পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ জানান।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি বলেন, "এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা মাদক নির্মূলে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন