জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিচারাধীন ধর্ষণ মামলা নিয়ে ফেসবুকে মন্তব্য: কলেজ শিক্ষকের বিরুদ্ধে জিডি

ছবি : প্রতিনিধি

বগুড়ার ধুনটে বিচারাধীন একটি স্কুলছাত্রী ধর্ষণ মামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও বিরূপ মন্তব্য করার অভিযোগে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি জিডি হিসেবে রেকর্ড করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ এপ্রিল ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার এক কলেজ শিক্ষক দম্পতির স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রভাষক মুরাদ্দুজ্জামান মুকুলের বিরুদ্ধে। একই সঙ্গে ঘটনার ভিডিও নিজের মুঠোফোনে ধারণ করারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই বছরের ১২ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তের দায়িত্ব পান তৎকালীন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। অভিযোগ রয়েছে, তদন্ত চলাকালে জব্দ করা মুঠোফোনে ঘটনার ভিডিওসহ গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেলেও পরবর্তীতে অর্থের বিনিময়ে সেসব আলামত নষ্ট করা হয়। বিষয়টি জানতে পেরে মামলার বাদী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

দীর্ঘ তদন্ত শেষে ধর্ষণ মামলায় অভিযুক্ত মুরাদ্দুজ্জামান মুকুলের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। একই সঙ্গে মামলার আলামত নষ্টের অভিযোগের সত্যতা পাওয়ায় তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালার বিরুদ্ধেও আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৮ জুলাই চালিতাডাঙ্গা মহিলা কলেজের শিক্ষক লতিফুল কবির হিমেল তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি "সহকারী অধ্যাপক হিমেল" থেকে বিচারাধীন মামলাটি নিয়ে বিরূপ ও বিভ্রান্তিকর মন্তব্য করেন। এতে মামলার বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা এবং ভুক্তভোগী পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় গত ১০ জুলাই ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা ধুনট থানায় লিখিত অভিযোগ করেন, যা পরে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, "লতিফুল কবির হিমেলের সঙ্গে আমার কোনো রক্তের বা আত্মীয়তার সম্পর্ক নেই। তারপরও তিনি আমাকে ছোট ভাই পরিচয় দিয়ে বিচারাধীন মামলাটি নিয়ে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এতে আমার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

অভিযোগের বিষয়ে লতিফুল কবির হিমেল বলেন, "থানায় অভিযোগ করার বিষয়টি আমার জানা নেই। আর আব্দুল লতিফ আমার ভাই নন।"

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, "অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিচারাধীন ধর্ষণ মামলা নিয়ে ফেসবুকে মন্তব্য: কলেজ শিক্ষকের বিরুদ্ধে জিডি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত