জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

তিন দিনের ব্যাবধানে হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

ছবি : প্রতিনিধি

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম। বৃস্টির অজুহাতে কেজি প্রতি দাম বেড়েছে ৩০ টাকা।

বৃস্টির কারণে মোকামে সরবরাহ কম হওয়াতে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। 

রোববার (১২ জুলাই) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আরিফ হাসান বলেন, দেশের বাজারে এক পণ্যের দাম কমে তো অন্য পণ্যের দাম বৃদ্ধি হয়। এতে করে আমাদের সাধারণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে। গত তিন দিন আগে কাঁচামরিচ কেজি প্রতি ৫০ টাকা দরে কিনেছিলাম, সেই কাঁচা মরিচ আজ ৮০ টাকা কেজি দরে কিনতে হলো। তিনি বলেন দাম নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং প্রয়োজন।

হিলি বাজারে কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বৃষ্টি হওয়ার কারণে মোকামে কাঁচামরিচের সরবরাহ কমেছে। এতে করে বেশি দামে মরিচ কিনতে হচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তিন দিনের ব্যাবধানে হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম। বৃস্টির অজুহাতে কেজি প্রতি দাম বেড়েছে ৩০ টাকা।

বৃস্টির কারণে মোকামে সরবরাহ কম হওয়াতে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। 

রোববার (১২ জুলাই) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আরিফ হাসান বলেন, দেশের বাজারে এক পণ্যের দাম কমে তো অন্য পণ্যের দাম বৃদ্ধি হয়। এতে করে আমাদের সাধারণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে। গত তিন দিন আগে কাঁচামরিচ কেজি প্রতি ৫০ টাকা দরে কিনেছিলাম, সেই কাঁচা মরিচ আজ ৮০ টাকা কেজি দরে কিনতে হলো। তিনি বলেন দাম নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং প্রয়োজন।

হিলি বাজারে কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বৃষ্টি হওয়ার কারণে মোকামে কাঁচামরিচের সরবরাহ কমেছে। এতে করে বেশি দামে মরিচ কিনতে হচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত