নীলফামারীর জলঢাকা উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কোচিং শিক্ষককে ধর্ষণ চেষ্টার সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে জেলহাজতে প্রেরণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, শিক্ষকের পরিবারকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (১৩ জুলাই, ২০২৬) ডাঙ্গাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক নূর আলমের স্ত্রী সাতেয়ারা বেগম এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাতেয়ারা বেগম জানান, প্রায় ৪ বছর আগে তাদের ডাঙ্গাপাড়ার বাসায় আব্দুর বারেক (পিতা: তসর উদ্দিন) নামে এক ব্যক্তি দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। জমির আইনি বিষয়সমূহ দেখাশোনার সুবাদে আব্দুর বারেক তাদের পরিবারের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। পরবর্তীতে কৃতজ্ঞতাস্বরূপ শিক্ষক নূর আলম বারেককে ২ শতাংশ জমি সাব-কবলা লিখে দেন। কিন্তু এতে বারেকের লোভ আরও বেড়ে যায় এবং সে নূর আলমের বাকি বসতভিটাও দখল করার পায়তারা শুরু করে। তারা বারেককে অতিরিক্ত জায়গা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে চরম শত্রুতার সৃষ্টি হয় এবং গত দুই মাস ধরে এই জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
সাতেয়ারা বেগম অভিযোগ করেন, এই বিরোধের জেরে গত ৩ জুলাই, ২০২৬ তারিখে আব্দুল বারেক পূর্বপরিকল্পিত ভাবে তার মাত্র ৬ বছরের নাবালিকা কন্যাকে ব্যবহার করে শিক্ষক নূর আলমের বিরুদ্ধে একটি মিথ্যা ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগ তোলেন। ওই দিন সন্ধ্যায় বারেক ও তার লোকজন এলাকায় উস্কানি ও গণ-উত্তেজনা সৃষ্টি করে কোনো প্রকার সত্যতা যাচাই ছাড়াই সন্ত্রাসী কায়দায় নূর আলমকে বাসস্ট্যান্ড থেকে বেদম মারধর করতে করতে পৌরসভা দিয়ে প্রকাশ্যে টেনে-হেঁচড়ে থানায় নিয়ে যায় এবং এই মিথ্যা মামলাটি দায়ের করে। বর্তমানে শিক্ষক নূর আলম কারাগারে বন্দী আছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মারধরের সময় স্বামীকে বাঁচাতে গেলে বারেক ও তার লোকজন সাতেয়ারা বেগমকেও শ্লীলতাহানির চেষ্টা করে। এই ন্যাক্কারজনক ঘটনার সম্পূর্ণ ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, স্বামীকে জেলে পাঠানোর পর বারেক ও তার বাহিনী এখন তাদের ঘরবাড়ি দখল এবং তাকে ও তার দুই সন্তানদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বর্তমানে দুটি ছোট সন্তান নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এমতাবস্থায়, শিক্ষক নূর আলমের বিরুদ্ধে দায়ের করা সাজানো ও মিথ্যা মামলাটি অবিলম্বে প্রত্যাহার পূর্বক ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। একই সাথে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং অসহায় পরিবারটির জান-মালের নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন