জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি, পুঠিয়া বালিকা বিদ্যালয় যেন জ্ঞানের সূচনা

ছবি: প্রতিনিধি

দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষকে সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপ দিয়েছে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে গড়ে ওঠা এই লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সংস্কার করা লাইব্রেরিতে পাঠ্য ও রেফারেন্স বই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, শিশু-কিশোর উপযোগী গ্রন্থ এবং সাময়িকী সংযোজন করা হয়েছে। পাশাপাশি আরামদায়ক বসার ব্যবস্থা, আকর্ষণীয় বুকশেলফ, পর্যাপ্ত আলো-বাতাস ও একটি ডিজিটাল কর্নারও স্থাপন করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের পাঠাভ্যাস, সৃজনশীলতা ও জ্ঞানচর্চা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ। উদ্বোধনের পর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইব্রেরি পরিদর্শন করেন।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “একসময়ের অবহেলিত একটি কক্ষ আজ জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত হয়েছে। এই উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি, পুঠিয়া বালিকা বিদ্যালয় যেন জ্ঞানের সূচনা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষকে সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপ দিয়েছে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে গড়ে ওঠা এই লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সংস্কার করা লাইব্রেরিতে পাঠ্য ও রেফারেন্স বই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, শিশু-কিশোর উপযোগী গ্রন্থ এবং সাময়িকী সংযোজন করা হয়েছে। পাশাপাশি আরামদায়ক বসার ব্যবস্থা, আকর্ষণীয় বুকশেলফ, পর্যাপ্ত আলো-বাতাস ও একটি ডিজিটাল কর্নারও স্থাপন করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের পাঠাভ্যাস, সৃজনশীলতা ও জ্ঞানচর্চা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ। উদ্বোধনের পর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইব্রেরি পরিদর্শন করেন।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “একসময়ের অবহেলিত একটি কক্ষ আজ জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত হয়েছে। এই উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত