বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় হালেমা বেওয়া (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে চৌমুহনী অনিক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালেমা বেওয়া রাজশাহী জেলার বোয়ালিয়া থানার দুই নম্বর ওয়ার্ডের দড়িখড়বোনা মহল্লার মৃত বানু শেখের মেয়ে।
থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাতে বগুড়া থেকে নওগাঁগামী একটি অজ্ঞাত ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরবর্তী সময়ে ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) পরীক্ষার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি সড়ক দুর্ঘটনার মামলা দায়ের করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন