ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বারুইপাড়া বাজার এলাকায় বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে ময়লার ভাগাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ময়লার তীব্র দুর্গন্ধে পথচারী, যানবাহনের চালক এবং আশপাশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গরম ও বর্ষা মৌসুমে দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠায় ওই সড়ক ব্যবহার করা অনেকের জন্য কষ্টকর হয়ে পড়েছে।
এলাকাবাসীর ভাষ্য, প্রতিদিন সন্ধ্যার পর ভাগাড়ে জমে থাকা ময়লায় আগুন দেওয়া হয়। এতে ঘন কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে, যা বায়ুদূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করছে। ধোঁয়ার কারণে অনেকের শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া এবং শ্বাসপ্রশ্বাসজনিত বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
স্থানীয়দের দাবি, বন বিভাগের জমিতে অবৈধভাবে ময়লা ফেলার বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে অভিযোগ অনুযায়ী, বন বিভাগের কর্মকর্তা তৌহিদুল ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা তৌহিদুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী দ্রুত অবৈধ ময়লার ভাগাড় অপসারণ, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বন বিভাগের জমি দখলমুক্ত করে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন