জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

‎এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ

ছবি: প্রতিনিধি

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণের পাশাপাশি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি গত ২ জুলাই দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে প্রায় দুই সপ্তাহেও কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত না আসায় শুক্রবার তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

‎গোলাম কিবরিয়া তাপস দলের কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্যসচিব ও সাংগঠনিক সম্পাদক বরাবর পাঠানো পদত্যাগপত্রে উল্লেখ করেন, দলের প্রতিষ্ঠাকাল থেকে তিনি জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ছাত্ররাজনীতি ও দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণে আহ্বায়কের দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

‎পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব ছাড়লেও দলের একজন সাধারণ সদস্য হিসেবে ভবিষ্যতেও দলের কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন। দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

‎এদিকে এনসিপির জয়পুরহাটে পদযাত্রা কর্মসূচির দুই দিন পর জেলা আহ্বায়কের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসায় দলীয় অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। গত বুধবার রাতে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেন। তবে ওই কর্মসূচিতে জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস উপস্থিত ছিলেন না।

‎দলের একটি সূত্র জানায়, জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই কমিটির ভেতরে মতবিরোধ ও সাংগঠনিক দ্বন্দ্ব ছিল। পদযাত্রার পরপরই আহ্বায়কের পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসায় সেই দ্বন্দ্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

‎তবে এসব আলোচনার সঙ্গে নিজের পদত্যাগের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন গোলাম কিবরিয়া তাপস। তিনি বলেন, আমার বয়স এখন ৬৫ বছরের বেশি। এই বয়সে আমার পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা কঠিন। তাই গত ২ জুলাই পদত্যাগপত্র জমা দিয়েছি। প্রায় দুই সপ্তাহেও কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সে কারণে আজ বিষয়টি নিজেই প্রকাশ করেছি। আমার পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছি। এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‎এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত