টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে নওগাঁর অন্যতম সবজি উৎপাদন এলাকা বদলগাছীতে মাঠের পর মাঠ পানিতে তলিয়ে গেছে। মরিচ, বেগুন, পটল, ঢেঁড়স, করলা, তরই ও কচুর লতির খেত ডুবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রায় এক হাজার কৃষক। উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় কাঁচাবাজারেও। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরও বৃষ্টির পূর্বাভাসে কৃষক ও ভোক্তা—উভয়ের মধ্যেই বাড়ছে উদ্বেগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, টানা বর্ষণে উপজেলার আটটি ইউনিয়নের অন্তত ৪৫ হেক্টর সবজি চাষের জমি পানিতে ডুবে গেছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় নিচু এলাকার অনেক ক্ষেতে গাছ পঁচে যাচ্ছে। এতে চলতি মৌসুমে সবজি উৎপাদনে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (১৮ জুলাই) সকালে বদলগাছীর সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায়, বাজারে সবজির সরবরাহ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ টাকায়। পাইকারি বাজারে বেগুন ৮০ টাকা, করলা ৬০ টাকা, কচুর লতি ৫০ টাকা, তরই ৩০ টাকা এবং পটল ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, উৎপাদন কমে যাওয়ায় পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। এরপর পরিবহন ও অন্যান্য খরচ যোগ হয়ে খুচরা বাজারে প্রতি কেজিতে আরও ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত দাম বেড়ে যাচ্ছে।
বালুভরা ইউনিয়নের কৃষক মো. কামরুল হাসান তুষার বলেন, আট বিঘা জমিতে প্রায় পাঁচ হাজার পেঁপে গাছ লাগিয়েছিলাম। গত সপ্তাহের ভারী বৃষ্টিতে প্রায় তিন হাজার গাছ নষ্ট হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
আধাইপুর ইউনিয়নের কৃষক মোহাম্মদ হাসান বলেন, পাঁচ কাঠা জমিতে পটল চাষে প্রায় ছয় হাজার টাকা খরচ করেছি। কিন্তু বৃষ্টিতে গাছ পচে গেছে। এক মণ পটলও বিক্রি করতে পারিনি।
সদর ইউনিয়নের কৃষক নূর ইসলাম বলেন, ১০ কাঠা জমিতে মরিচ চাষ করেছিলাম। গাছে প্রচুর ফুল এসেছিল। ভালো ফলনের আশা ছিল। কিন্তু বৃষ্টিতে পুরো খেত পানির নিচে চলে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছি।
স্থানীয় সবজি ব্যবসায়ী লিটন হোসেন বলেন, মাঠ থেকে সবজি কম আসছে। সরবরাহ কম হলেও চাহিদা ঠিক আছে। তাই বাজারে দাম বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত পুনরায় আবাদ শুরু করা যায়।
সবজি উৎপাদনের জন্য পরিচিত বদলগাছীতে এ ধরনের ক্ষতি শুধু স্থানীয় কৃষকদের অর্থনীতিতেই নয়, দেশের বিভিন্ন জেলায় সবজি সরবরাহেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এখান থেকে প্রতি মৌসুমে প্রায় পাঁচ শত মেট্রিক টন সবজি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় সবজির দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।্

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন