জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু

বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু
ছবি: প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর পশ্চিমপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (১৮ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আকমল হোসেন (৫০), তিনি উপজেলার দিলালপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আকমল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। পূর্বেও গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিলেন। আজ দুপুরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, গলায় ফাঁস দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর পশ্চিমপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (১৮ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আকমল হোসেন (৫০), তিনি উপজেলার দিলালপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আকমল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। পূর্বেও গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিলেন। আজ দুপুরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, গলায় ফাঁস দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত