জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

তানোরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তরুণের মৃত্যু

ছবি: প্রতিকী

রাজশাহীর তানোরে বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শট সার্কিটের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) উপজেলার তালান্দ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌতম চন্দ্র দাস  (১৮) হরিদেবপুর গ্রামের ১ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি বিমল চন্দ্র দাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তালান্দ বাজারে তার বাবার কামারের দোকানে বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় হঠাৎ এ ঘটনায় গৌতম চন্দ্র দাস বিদ্যুৎপৃষ্ট হন। এতে গুরুত্ব তাহলে তাকে তার স্বজনরা তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।এবং কর্তব্যরত চিকিৎসক তাঁর পরীক্ষার শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস এম মাসুদ পারভেজ বলেন, বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শট সার্কিটের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

তানোরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তরুণের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

রাজশাহীর তানোরে বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শট সার্কিটের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) উপজেলার তালান্দ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌতম চন্দ্র দাস  (১৮) হরিদেবপুর গ্রামের ১ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি বিমল চন্দ্র দাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তালান্দ বাজারে তার বাবার কামারের দোকানে বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় হঠাৎ এ ঘটনায় গৌতম চন্দ্র দাস বিদ্যুৎপৃষ্ট হন। এতে গুরুত্ব তাহলে তাকে তার স্বজনরা তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।এবং কর্তব্যরত চিকিৎসক তাঁর পরীক্ষার শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস এম মাসুদ পারভেজ বলেন, বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শট সার্কিটের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত