সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য একটি বিশেষ বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। এ ক্যাম্পে ১৫২টি পরিবারের প্রায় ৩৫০ জন বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
রবিবার রোয়াংছড়ি ক্রাইক্ষ্যংপাড়াস্থ শহীদ মোশারফ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পটি বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় এবং সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি-এর দিকনির্দেশনায় অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিজিবির মেডিকেল অফিসার ও অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে বন্যাদুর্গতদের স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। বন্যার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকা নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসাসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্গত মানুষের সুস্থতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বান্দরবানে বন্যাদুর্গত মানুষের জন্য নিয়মিত ত্রাণ, চিকিৎসাসেবা এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন