জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহীতে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় জনি (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ মামলার শুনানি শেষে এ রায় দেন। রোববার (১৯ জুলাই) আরএমপি’র পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানার মামলা নং-৩০, তারিখ ১৮ জুলাই ২০১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলায় গ্রেপ্তার আসামি মো. জনিকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়। জনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বৌবাজার এলাকার নওশাদের ছেলে। মামলার শুনানি শেষে আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান এবং আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

রাজশাহী: রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় জনি (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ মামলার শুনানি শেষে এ রায় দেন। রোববার (১৯ জুলাই) আরএমপি’র পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানার মামলা নং-৩০, তারিখ ১৮ জুলাই ২০১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলায় গ্রেপ্তার আসামি মো. জনিকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়। জনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বৌবাজার এলাকার নওশাদের ছেলে। মামলার শুনানি শেষে আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান এবং আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত