জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে সংসদ সদস্যের মতবিনিময়

ছবি: প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্থানীয় সংসদ সদস্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ২ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

​মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার।

​উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোক্তাদির সবুজের সঞ্চালনায় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

​"সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এলাকার টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার, সংসদ সদস্য (বগুড়া-৩)

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দুপচাঁচিয়া উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। একই সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার জনদুর্ভোগ ও নানা সমস্যা প্রশাসনের নজরে আনার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। তিনি উপজেলা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

​সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্য অত্যন্ত গুরুত্ব সহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

​উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান, ​আব্দুল হামিদ, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি। ​আফসার আলী, আহ্বায়ক, উপজেলা যুবদল। 

​আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি। সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন,  ​এছাড়াও সভায় উপজেলা প্রেসক্লাবের কর্মরত সকল  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে সংসদ সদস্যের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত