সাভারের আশুলিয়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৫ জুন বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। সন্তানের খোঁজে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। একমাত্র সন্তানকে ফিরে পেতে এখন প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে মায়ের।
নিখোঁজ শিশুর নাম ফয়সাল হোসেন আবির (১২)। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। বর্তমানে মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগাঁও নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। আবির স্থানীয় জিরাবো এলাকার জয়গুননেছা মাদ্রাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জুন বিকেল ৩টার দিকে আবির বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলে ২৮ দিন ধরে নিখোঁজ। কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না। কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। অনেক খোঁজাখুঁজির পর আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি শুধু আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।
পরিবারের সদস্যরা জানান, আবিরের অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে দ্রুত আশুলিয়া থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য তারা সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। শিশুটির ছবি ও পরিচয় দেশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশের অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন