জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ২৫টি পরিবারের মাঝে ২টি করে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে স্থানীয় এনজিও সংস্থা বন্ধন-এর বাস্তবায়নে মাতাইশ মঞ্জিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বন্ধনের সভাপতি তারিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন প্রামানিক,  বন্ধনের নির্বাহী পরিচালক আব্দুল হাফিজ সরদার, কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ছাগল পেয়ে উপকারভোগীরা আয়বর্ধক এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি তাদের স্বাবলম্বী হতে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ২৫টি পরিবারের মাঝে ২টি করে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে স্থানীয় এনজিও সংস্থা বন্ধন-এর বাস্তবায়নে মাতাইশ মঞ্জিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বন্ধনের সভাপতি তারিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন প্রামানিক,  বন্ধনের নির্বাহী পরিচালক আব্দুল হাফিজ সরদার, কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ছাগল পেয়ে উপকারভোগীরা আয়বর্ধক এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি তাদের স্বাবলম্বী হতে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত