জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে স্মারকলিপি প্রদান

ছবি: প্রতিনিধি

নওগাঁয় পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক গোলাম মো: আযমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার  বিকেলে জেলা টেলিভিশন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসকের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এই লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে  উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নিয়ে প্রতিবেদন তৈরী করছিলেন স্থানীয় সাংবাদিকরা।  

তারই অংশ হিসেবে গত ১৯ জুলাই দুপুরে তথ্য চিত্র সংগ্রহ এবং বক্তব্য নিতে গেলে উপ পরিচালক গোলাম মো: আজম সহযোগিতার বিপরীতে  সাংবাদিকদের সাথে অ-শোভন আচর করেন এবং প্রকাশ্যে মামলার হুমকি দেন। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পরেছে। এ ঘটনায় তারা উপ পরিচালক গোলাম মোহাম্মদ আজমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি করে বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেছে।

স্মারকলিপি প্রদানকালে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদার, কার্যকরি সদস্য ও জৈষ্ঠ সাংবাদিক মো: কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ চৌধুরী, একে সাজুস স্থানীয় সাংবাদিকরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অ-শোভন আচরন করার অভিযোগে সাংবাদিকদের দেয়া স্মারকলিপি গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে পরিবার পরিবল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেয়া অভিযোগটি যথাযথভাবে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

নওগাঁয় পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক গোলাম মো: আযমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার  বিকেলে জেলা টেলিভিশন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসকের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এই লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে  উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নিয়ে প্রতিবেদন তৈরী করছিলেন স্থানীয় সাংবাদিকরা।  

তারই অংশ হিসেবে গত ১৯ জুলাই দুপুরে তথ্য চিত্র সংগ্রহ এবং বক্তব্য নিতে গেলে উপ পরিচালক গোলাম মো: আজম সহযোগিতার বিপরীতে  সাংবাদিকদের সাথে অ-শোভন আচর করেন এবং প্রকাশ্যে মামলার হুমকি দেন। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পরেছে। এ ঘটনায় তারা উপ পরিচালক গোলাম মোহাম্মদ আজমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি করে বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেছে।

স্মারকলিপি প্রদানকালে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদার, কার্যকরি সদস্য ও জৈষ্ঠ সাংবাদিক মো: কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ চৌধুরী, একে সাজুস স্থানীয় সাংবাদিকরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অ-শোভন আচরন করার অভিযোগে সাংবাদিকদের দেয়া স্মারকলিপি গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে পরিবার পরিবল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেয়া অভিযোগটি যথাযথভাবে প্রেরণ করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত