জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিএনপি নেতার নেতৃত্বে মাটিরাঙ্গা-গোমতি সড়ক সড়ক মেরামত

ছবি: প্রতিনিধি

​সাম্প্রতিক অতিভারী বর্ষণে খাগড়াছড়ির  মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়কের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্ট খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তো  ছোট-বড় যানবাহন। খানাখন্দের কারণে  জনগণের দুর্ভোগ ও কষ্ট লাঘব করতেই ব্যক্তিগত উদ্যোগে সড়কটির ক্ষতিগ্রস্থ গোমতি অংশ মেরামতে এগিয়ে এসেছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। 

শুক্রবার (২৪ জুলাই) সকালের দিকে গোমতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়কের গোমতি হাই স্কুল সংলগ্ন এক কিলোমিটার সড়কের মেরামত কাজ শুরু করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। 

এ সময় মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফোরকান ইমামী, গোমতি ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল ফজল ভুইয়া, সদস্য সচিব মোরশেদ আলম ও ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. আবু হানিফ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের উদ্যোগে সড়কটি মেরামত হওয়ায় জনগুরুত্বপুর্ণ এ সড়কটি যান চলাচল উপযোগী হবে জানিয়ে স্থানীয়রা বলেন, এ উদ্যোগের ফলে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন বলেন, অত্যন্ত গুরুত্বপুর্ণ এ সড়কটি দিয়ে উত্তরের চার ইউনিয়নের লোকজন যাতায়াত করে। কিন্তু সাম্প্রতিক অতিভারী বর্ষণে গোমতি অংশের এক কিলোমটির রাস্তা যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি কয়েকটি দুর্ঘটনাও ঘটে। বিষয়টি জানানোর পর তিনি নিজ উদ্যোগে প্রায় এক কিলোমিটার সড়ক মেরামতের উদ্যোগ নেন।

গোমতি ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. আবু হানিফ বলেন, টানা বৃষ্টি আর পাহাড় ধসে গোমতি হাই স্কুল থেকে এক কিলোমিটার সড়ক খানাখন্দে পরিনত হয়। ছোট-বড় যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়। সাময়িক ভাবে 

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের উদ্যোগে সড়কটি মেরামত করা হলেও সরকারী উদ্যোগে পুরো সড়কটি মেরামতের দাবী জানান তিনি।

অটো চালক সফিকুল ইসলাম বলেন,মাটিরাঙ্গা-গোমতি সড়কে গোমতি অংশে অতিবৃষ্টিতে এক কিলোমিটারের মতো সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়তো যানবাহন। সড়কটি মেরামত হওয়ায় আমরা নির্বিঘ্নে যান 

গোমতি ইউনিয়নের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক টানা বর্ষণে  গোমতি সড়কের বিভিন্ন অংশ ধেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। অনেক স্থানে সড়কের একাংশ ধসে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নের উপক্রম হয়। এতে করে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সকল প্রকার যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়কের গোমতি অংশের ​ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও যান চালকেরা। দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কের এই জরুরি মেরামতে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতার নেতৃত্বে মাটিরাঙ্গা-গোমতি সড়ক সড়ক মেরামত

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত