জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাটগ্রামে উন্নয়ন সহায়তার কাজ বণ্টনে অনিয়মের অভিযোগ

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ২০২৫-২০২৬ উন্নয়ন সহায়তার কাজ বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়ন সচিব ও প্রশাসকের বিরুদ্ধে ।

অভিযোগ রয়েছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসক আওয়ামীলীগের ইউপি সদস্য আলাউদ্দিন সুমন ইউনিয়ন যুবলীগের সদস্য ও কৃষকলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাফিউল আলম রব্বু ৩নং ওয়ার্ড যুব লীগের সভাপতিকে  অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছেন সচিব ও প্রশাসক। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, উন্নয়নমূলক কাজের সুযোগ বণ্টনে স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করা হচ্ছে না। তাদের অভিযোগ, যোগ্য, আগ্রহী নির্দলীয় ত্যাগী ইউপি সদস্যরা অনেককে বাদ দিয়ে নির্দিষ্ট আওয়ামীলীগের ইউপি সদস্যদের পরিচয়ের ব্যক্তিদের কাজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে এর আগে ২০২৫-২০২৬ অর্থ বছরে টিআর কাবিখার প্রথম পর্যায়ে , দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে প্রায় ৭ লক্ষ টাকার কাজ ওই আওয়ামীলীগের ইউপি সদস্য সাফিউল আলম রাব্বু ও সুমনকে দিয়েছেন সচিব মঈনুল ইসলাম কমিশনের বিনিময়ে ।

এলাকাবাসী নাম অনিচ্ছুক একজন বলেন যেখানে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে বলেছেন আওয়ামীলীগ যেন মাথা চাড়া দিতে না পারে সেখানে এই জগতবেড় ইউনিয়নের সচিব মঈনুল ইসলাম কীভাবে আওয়ামীলীগের ইউপি সদস্যদের কাজ দেওয়ার জন্য মরিয়া, এমন কী ৫ আগষ্টের পরে ওই তারা আওয়ামীলীগের ইউপি সদস্য জন্য তাদের ইউনিয়ন থেকে ভাতা দেওয়া বন্ধ হয়েছে ।

তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জগতবেড় ইউনিয়ন সচিব মোঃ মঈনুল ইসলাম বলেন কাজের এখনো বন্টনের তালিকা ফাইনাল হয় নাই ইউএনও মহোদয়ের নির্দেশনায় কাজের বন্টনের তালিকা ফাইনাল হবে

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তানভীর হোসেন বলেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাটগ্রামে উন্নয়ন সহায়তার কাজ বণ্টনে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত