জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চিরকুটে প্রাণনাশ ও ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার কয়েক দিনের মাথায় তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এরআগে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিসারা চাপাগাছি গ্রামে তিনটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ৬০ হাজার টাকায় তিনটি পুকুর বর্গা নিয়ে মাছ চাষ শুরু করেন কামরুজ্জামান। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মাছের খাবার দিতে গিয়ে দেখেন, তিনটি পুকুরেই রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পাঙ্গাস, গ্রাসকার্প ও বাটাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
কামরুজ্জামানের ছোট ভাই নুরজ্জামান থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রায় চার মাস আগে গভীর রাতে তাঁদের বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয়। কয়েক দিন আগে অজ্ঞাত ব্যক্তি বাড়িতে দুটি হাতে লেখা চিরকুট ফেলে যায়। সেখানে লেখা ছিল, ‘তোদের আর ছাড়ব না’ এবং ‘যেমন করেছিস, তেমন ফল পাবি’। অভিযোগে আরও বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি বাড়ির সামনে এসে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেন। পূর্বশত্রুতার জেরে কয়েকজন প্রতিবেশী দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি কামরুজ্জামান বলেন, ধারদেনা করে পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করেছিলেন। সকালে গিয়ে দেখেন, সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাছ বিক্রির টাকায় পরিবারের সংসার চলত। এখন তিনি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
স্থানীয় ইউপি সদস্য বায়োজীদ হোসেন বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে তিনটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখেছেন। এর আগে ওই পরিবারের খড়ের গাদায় আগুন দেওয়া ও চিরকুটে হুমকির অভিযোগও শুনেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন