জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে শ্রমিক নেতার হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হত্যাকাণ্ডে    জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকায় ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইজিবাইক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুল হাসানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মাছ বাজার স্ট্যান্ডের ভেতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই দুপুর ২টার দিকে তিনি মারা যান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে শ্রমিক নেতার হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হত্যাকাণ্ডে    জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকায় ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইজিবাইক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুল হাসানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মাছ বাজার স্ট্যান্ডের ভেতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই দুপুর ২টার দিকে তিনি মারা যান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত