জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় রেডার সঙ্গে রাসিকের মতবিনিময়

ছবি: প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরীর জলাবদ্ধতা নিরসনে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা), রাজশাহীর সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। সভায় নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও জলাবদ্ধতামুক্ত রাজশাহী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (২৬ জুলাই) সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হতে হবে। তিনি জানান, নগরীতে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড স্প্রে কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে নতুন এসটিএস নির্মাণ এবং ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডাসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজীও বক্তব্য দেন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাসিকের সচিব মো. সোহেল রানা, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান এবং রেডার সদস্যরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় রেডার সঙ্গে রাসিকের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত