জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সীমান্তবর্তী যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

ছবি: প্রতিনিধি

সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর উদ্যোগে সোমবার (২৭ জুলাই) দুপুরে বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাহিনীটি। সেই ধারাবাহিকতায় সীমান্ত অঞ্চলের যুবসমাজকে আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলে আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানমুখী করে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

৪২ বিজিবি সূত্রে জানা যায়, ২৭ জুলাই থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। এতে সীমান্তবর্তী এলাকার ১০ জন বেসামরিক যুবক অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, ৪২ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত অঞ্চলের যুবসমাজকে দক্ষতা ও সচেতনতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে তারা মাদক, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে এবং দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা যুবসমাজের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্তরা বাস্তব জীবনে এ দক্ষতার যথাযথ প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সীমান্তবর্তী যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত