দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারি খাদ্য গুদামে (এলএসডি) চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ নিয়ে জয়পুরবার্তা প্রতিকায় "হিলি খাদ্য গুদামে তদন্তের আশ্বাস, সাংবাদিককে গালাগাল-হুমকি" শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রকাশিত সংবাদের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে জেলা খাদ্য বিভাগ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মজাহের হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল হিলি সরকারি খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শন করেন। এ সময় তারা ধান সংগ্রহ কার্যক্রম, কৃষকদের তালিকা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
তদন্ত শেষে দিনাজপুর জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মজাহের হাসান সাংবাদিকদের বলেন, জয়পুরবার্তা পত্রিকায় "হিলি খাদ্য গুদামে তদন্তের আশ্বাস, সাংবাদিককে গালাগাল-হুমকি" শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে ঘটনাস্থলে তদন্তে এসেছি। তদন্তে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, তদন্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা। তাদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অনিয়ম উদঘাটিত হবে এবং ভবিষ্যতে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রকৃত কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন