জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় ও দেশি মদ উদ্ধার

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পৃথক দুটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ ও ৫২ বোতল দেশি মদ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই রাত ৯টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাশালগাঁও বিওপির একটি টহল দল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সাতহাজরা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৪৯/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এরপর ৩০ জুলাই রাত দেড়টার দিকে ব্যাটালিয়নের চাপসার বিওপির আরেকটি টহল দল একই উপজেলার গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠে পৃথক অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩৪৬/২-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় ও দেশি মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পৃথক দুটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ ও ৫২ বোতল দেশি মদ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই রাত ৯টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাশালগাঁও বিওপির একটি টহল দল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সাতহাজরা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৪৯/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এরপর ৩০ জুলাই রাত দেড়টার দিকে ব্যাটালিয়নের চাপসার বিওপির আরেকটি টহল দল একই উপজেলার গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠে পৃথক অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩৪৬/২-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত