জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিদেশ পাঠানোর নামে লাখো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ছবি: প্রতিনিধি

কাতারে সুপারশপে চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। প্রতিশ্রুত চাকরির পরিবর্তে ভিন্ন কাজে নিয়োগ, ভুয়া বিমান টিকিট প্রদান এবং দেশে ফেরার পর টাকা চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী মো. সৈকত হোসেন (২০) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় বসবাস করছেন।

লিখিত অভিযোগে তিনি জানান, পরিচিত ব্যক্তি রানার মাধ্যমে মোশারফ হোসেন ও মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। তারা কাতারের একটি সুপারশপে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ভিসাসহ বিদেশ পাঠানোর কথা বলে ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ১১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকিং লেনদেনের মাধ্যমে মোট ৫ লাখ ২০ হাজার টাকা নেন। এসব লেনদেনের প্রমাণ তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, টাকা নেওয়ার পর অভিযুক্তরা ভিসা দিলেও বারবার বিমানের টিকিটের তারিখ পরিবর্তন করেন। পরে দেওয়া একটি টিকিট অনলাইনে যাচাই করে ভুয়া বলে জানতে পারেন। বিষয়টি জানালে নতুন টিকিট দেওয়ার আশ্বাস দেওয়া হলেও কাতারে পৌঁছানোর পর প্রতিশ্রুত সুপারশপে চাকরি না দিয়ে একটি আর্মি ক্যাম্পের বাগানে কাজ করতে বাধ্য করা হয়।

সৈকত হোসেনের দাবি, প্রতিশ্রুত চাকরির দাবি জানালে প্রথমে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও চাকরি পরিবর্তন করা হয়নি। পরে পরিবারের সহায়তায় নিজ খরচে দেশে ফিরে গত ২০ জুলাই অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইলে তারা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন। তার অভিযোগ, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিকল্পিতভাবে তার সঙ্গে প্রতারণা করেছে।

এ বিষয়ে অভিযুক্ত রানা বলেন, আমি সৈকতকে শুধু বিদেশে পাঠানোর জন্য কথা বলে দিয়েছিলাম। তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছি। এর বাইরে এ বিষয়ে আমার কিছু জানা নেই।

অপর দুই অভিযুক্ত মোশারফ হোসেন ও মাসুদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিদেশ পাঠানোর নামে লাখো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত