জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মিরসরাইয়ে দেড় ঘণ্টা ধরে আটকা সোনার বাংলা এক্সপ্রেস

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে দেড় ঘন্টা আটকে ছিল। উপজেলার উত্তর ওয়াহেদপুর এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে আটকা থাকার পর ঢাকার পথে ছেড়ে যায়। ট্রেনটির শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ার কারের একটি কোচের কম্প্রেসারে ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। সীতাকুণ্ড এলাকা অতিক্রম করার পর একটি এসি কোচের কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মিরসরাইয়ের উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

সোনার বাংলা এক্সপ্রেসের পরিচালক সুজন দত্ত জানান, ত্রুটি সারাতে সংশ্লিষ্ট কারিগরি কর্মীরা কাজ করেছেন। তবে কম্প্রেসার থেকে অনবরত বাতাস বের হওয়ায় ট্রেনটি চালানো সম্ভব হয়নি। পরে ঠিক হয়ে যাওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনে থাকা যাত্রী ইকবাল হোসেন জানান, নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়েছিল। কিন্তু সীতাকুণ্ড পার হওয়ার পর হঠাৎ উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থেমে যায়। প্রায় দেড় ঘন্টা আটকে থাকার পর ছেড়ে গেছে। 

তিনি আরও বলেন, ‘সোনার বাংলা এক্সপ্রেসে যতবার ভ্রমণ করেছি, ততবারই কোনো না কোনো সমস্যার মুখে পড়তে হয়েছে। এবারও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে আটকে আছি।’

এদিকে একই রেলপথে চলাচলকারী চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসও সোনার বাংলা এক্সপ্রেসের পেছনে অপেক্ষমাণ রয়েছে। এতে দুটি ট্রেনের শত শত যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়।

এ বিষয়ে জানতে বড়তাকিয়া রেল ষ্টেশন মাস্টার শামছুদৌহার মোবাইলে একাধিকবার ফোন করার পরও তিনি রিসিভ করেন নি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে দেড় ঘণ্টা ধরে আটকা সোনার বাংলা এক্সপ্রেস

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত