জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ইউএনও'র স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের চেষ্টা

ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের চেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক ফিল্ড সুপারভাইজারের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন চেষ্টার অভিযোগ উঠেছে বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, গত ৩০ জুলাই একটি চেক নিয়ে ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যান মো. মাহফুজ রহমান। চেকটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং সাবেক ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের স্বাক্ষর ছিল।

ব্যাংকে চেকটি যাচাই করার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সাক্ষর দেখে সন্দেহ প্রকাশ করেন। তিনি মাহফুজ রহমানের কাছে জানতে চান, বর্তমানে দায়িত্বে না থাকা একজন কর্মকর্তার স্বাক্ষরযুক্ত চেক কীভাবে উপস্থাপন করা হলো। জবাবে মাহফুজ রহমান দাবি করেন, দায়িত্ব ছাড়ার আগেই জাহাঙ্গীর আলম চেকটিতে স্বাক্ষর করে গেছেন।

এতে সন্দেহ হলে ব্যাংক কর্মকর্তা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনিকে অবহিত করেন। পরে যাচাই-বাছাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

এ বিষয় জানতে অভিযুক্ত মো. মাহফুজ রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বর্তমান ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন সরকার বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, ঘটনাটি সত্য। প্রাথমিক ভাবে স্বাক্ষর জালের বিষয়টি ধরা পড়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইউএনও'র স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের চেষ্টা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত