দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
একই রাতে জেলার বিরল সীমান্তে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে পরমেশ্বরপুর বিওপির সদস্যরা বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেন। আটকরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩০) ও একই এলাকার মো. আবু সায়েম শীপন (২০)।
অভিযানকালে তাদের কাছ থেকে তিন পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের জব্দকৃত আলামতসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে রামচন্দ্রপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার ভুড়িরহাট এলাকায় মালিকবিহীন অবস্থায় ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। পরে রাত ১১টার দিকে কিশোরীগঞ্জ বিওপির আরেকটি অভিযানে বিরল উপজেলার পাকুড়া বাজার এলাকা থেকে ৪৬ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন