জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট বুধবার সকাল দশটায় উপজেলা সভাকে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাকিবুল ইসলাম ( ইউ এন ও) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে এবং শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিরা তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট বুধবার সকাল দশটায় উপজেলা সভাকে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাকিবুল ইসলাম ( ইউ এন ও) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে এবং শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিরা তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত