জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বেলকুচিতে গণঅভ্যুত্থানের স্মরণে বিএনপির বিজয় র‍্যালী

ছবি: প্রতিনিধি

'৩৬ জুলাই' স্মরণে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিটি বেলকুচি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জেলা বিএনপির সদস্য  গোলাম আজম,বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক  নূরুল ইসলাম গোলাম , বেলকুচি উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল,

বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব বনি আমিন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী (বাবু) ,বেলকুচি পৌর বিএনপি`র সাবেক আহ্বায়ক হাজী আলতাব হোসেন,বেলকুচি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম (শফি),।বেলকুচি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া-সহ বেলকুচি ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল, কৃষক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। সেই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, গণতান্ত্রিক চেতনা জাগ্রত রাখা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে বেলকুচিতে এ বিজয় র‍্যালির আয়োজন করা হয়েছে। 

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। পরে র‍্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হলে সংক্ষিপ্ত দোয়া ও সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বেলকুচিতে গণঅভ্যুত্থানের স্মরণে বিএনপির বিজয় র‍্যালী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত