জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহালুতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের গণমিছিল

ছবি: প্রতিনিধি

বুধবার, ৫ আগস্ট: বিকেলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বগুড়ার কাহালু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাহালু উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কাহালু উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা আব্দুস শহীদ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর যুব জামায়াতের সেক্রেটারি ড. মোস্তফা পারভেজ ফয়সাল।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব শহীদুর রহমান সবুজ বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মোমেন, বগুড়া জেলা এলডিপির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, জেলা ছাত্রশিবির (পশ্চিম) শাখার সভাপতি শাব্বির হোসেন সাদ্দাম, সেক্রেটারি আবু হুজাইফা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, কাহালু উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলহাজ্ব মাওলানা শহীদুল্লাহ এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, গণহত্যার বিচার নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এর আগে একটি গণমিছিল কাহালু রেলওয়ে বটতলা থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কাহালুতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

বুধবার, ৫ আগস্ট: বিকেলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বগুড়ার কাহালু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাহালু উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কাহালু উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা আব্দুস শহীদ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর যুব জামায়াতের সেক্রেটারি ড. মোস্তফা পারভেজ ফয়সাল।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব শহীদুর রহমান সবুজ বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মোমেন, বগুড়া জেলা এলডিপির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, জেলা ছাত্রশিবির (পশ্চিম) শাখার সভাপতি শাব্বির হোসেন সাদ্দাম, সেক্রেটারি আবু হুজাইফা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, কাহালু উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলহাজ্ব মাওলানা শহীদুল্লাহ এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, গণহত্যার বিচার নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এর আগে একটি গণমিছিল কাহালু রেলওয়ে বটতলা থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত