দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানবপাচার ও অস্ত্র পাচার প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ভান্ডারা বিওপির সদস্যরা বিরল উপজেলার ভান্ডারা মানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের স্থানটি সীমান্ত পিলার ৩২৬/৭-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযান চলাকালে ভান্ডারা মানপাড়া গ্রামের বাসিন্দা আশরাফ আলীর ছেলে মো. দুলাল হোসেন (৩৫)-কে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন