হবিগঞ্জের লাখাই উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) পদটি শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ এই পদে কোনো স্থায়ী কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তবে একজন কর্মকর্তার ওপর একযোগে দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব থাকায় ভূমি-সংক্রান্ত সেবার গতি কমে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে সাধারণ সেবাপ্রার্থীদের ভোগান্তি দিন দিন বাড়ছে।
স্থানীয় সূত্র জানায়, নামজারি, জমি-সংক্রান্ত শুনানি, খাসজমির আবেদন, ভূমি উন্নয়ন কর এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে। প্রয়োজনীয় কাজের জন্য অনেককে একাধিকবার ভূমি অফিসে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থের পাশাপাশি কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে।
সেবাপ্রার্থীদের ভাষ্য, স্থায়ী এসিল্যান্ড না থাকায় অনেক সিদ্ধান্ত গ্রহণ ও নথি নিষ্পত্তির প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। বিশেষ করে জমি-সংক্রান্ত জরুরি বিষয়ে দ্রুত সেবা না পেয়ে বিপাকে পড়ছেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ভূমির মালিকরা।
স্থানীয় সচেতন মহলের মতে, লাখাই উপজেলায় ভূমি-সংক্রান্ত সেবার চাহিদা দিন দিন বাড়লেও দীর্ঘদিন ধরে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে চাপ সৃষ্টি হয়েছে। ইউএনও অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তাঁর ওপর বহুমুখী প্রশাসনিক দায়িত্ব থাকায় ভূমি অফিসে পূর্ণ সময় দেওয়া বাস্তবসম্মত নয়।
তাদের দাবি, জনস্বার্থে লাখাই উপজেলায় দ্রুত একজন পূর্ণকালীন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দেওয়া প্রয়োজন। এতে ভূমি প্রশাসনের কার্যক্রমে গতি ফিরবে, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং সরকারি সেবার মানও উন্নত হবে।
উপজেলার করাব গ্রামের ভুক্তভোগী ভিংরাজ মিয়া বলেন, নামজারির জন্য এক মাসের বেশী সময় ধরে ভুমি অফিসে ঘুরছি। এসিল্যান্ড না থাকায় কাজ এগোচ্ছে না।
কখনো বলা হয় ইউএনও স্যার মিটিংয়ে,কখনো আবার অন্য সরকারি কাজে ব্যস্ত। প্রতিবারই নতুন তারিখ দিয়ে ফিরিয়ে দেয়া হয়। যাতায়াতে টাকা খরচ হচ্ছে,সময়ও নষ্ট হচ্ছে। দ্রুত একজন স্থায়ী এসিল্যান্ড নিয়োগ দিলে আমাদের মতো সাধারণ মানুষ হয়রানি থেকে বাঁচব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, সহকারি (ভুমি) পদটি দীঘৃদিন ধরে শূন্য রয়েছে। আমি অতিরিক্ত দায়িত্ব পালন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়মিত প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি ভূমি অফিসের কার্যক্রমও পরিচালনা করতে হচ্ছে। তারপরও সেবাপ্রার্থীরা যেন হয়রানির শিকার না হয়,সে বিষয়ে সর্ব্বোচ গুরুত্ব দিয়ে কাজ করছি।
স্থায়ী এসিলেন্ড নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন