জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ সুরুজ হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

গত বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি কালে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরুজ হোসেন নওগাঁ সদরের পার বোয়ালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর  এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের চালান আসছে। 

এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করেন। এসময় নম্বরবিহীন সিএনজিকে থামিয়ে তল্লাশি কালে যাত্রী বেশে থাকা সুরুজ হোসেনের কোমরে বিশেষ কায়দায় বাঁধা সিনথেটিক ব্যাগের মধ্যে কালো রংয়ের পলিথিনে মোড়ানো ৫শ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

 এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় গ্রেফতার সুরুজ হোসেনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ সুরুজ হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

গত বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি কালে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরুজ হোসেন নওগাঁ সদরের পার বোয়ালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর  এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের চালান আসছে। 

এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করেন। এসময় নম্বরবিহীন সিএনজিকে থামিয়ে তল্লাশি কালে যাত্রী বেশে থাকা সুরুজ হোসেনের কোমরে বিশেষ কায়দায় বাঁধা সিনথেটিক ব্যাগের মধ্যে কালো রংয়ের পলিথিনে মোড়ানো ৫শ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

 এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় গ্রেফতার সুরুজ হোসেনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত