শুক্রবার ( ৭ আগস্ট) ভোর পাঁচটার দিকে বগুড়া, সদর উপজেলার এরুলিয়া বাজারের শ্রমিক হাটে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরে এরুলিয়া বাজারের শ্রমিক হাটে বিভিন্ন এলাকা থেকে আসা দিনমজুর ও শ্রমিকরা কাজের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি শাহ ফতেহ আলী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিরা হলেন— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এনায়েতপুর কামদিয়া গ্রামের মো. আমিরুল (৪০), গোবিন্দগঞ্জ উপজেলার বইলগ্রাম এলাকার মো. নুর আলম (৪৫) এবং আরও কয়েকজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
আহতদের মধ্যে রয়েছেন মো. বাহাদুর (৪৫), মো. মোজাহারুল (৪৫), মো. তাজিমুল (৪৭), মো. আমিন (৩৮), মো. রহিম উদ্দিন (৬০), মো. জনাব আলী (৬৫), মো. দুলাল (৫৫), মো. সাঈদ (৫১), মো. ছবশের আলী (৫০), মো. মমতাজ আলী (৪৭), মো. রফিকুল ইসলাম (৬৫), মো. সাজু মিয়া (৫৭), মো. বাদশা (৪৮), মো. নূরুন্নবী (৩৮), মো. শাহিদ (৪০) ও মো. আবু হুরায়রা (২৪)।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন