চাঁদপুরের ফরিদগঞ্জের গাজীপুর গ্রামে একেরপর এক চুরির ঘটনায় নগদ টাকা, স্বর্ণলঙ্কার, মোবাইল, মোটর সাইকেলসহ মূল্যবান লাখ লাখ টাকার জিনিসপত্র লুট হচ্ছে। ওই গ্রামে চোর আতঙ্কে জীবন যাপন করছে সাধারণ মানুষ।
সম্প্রতিক সময় ওই গ্রামের বালি বাড়ির বাসিন্দা ও গাজীপুর বাজার ব্যবসায়ী ওমর ফারুক সোহাগ, প্রবাসী রাকিবুল হাসান সৈকত, তারেকুল ইসলাম, শফিকুর রহমানের বসত বাড়িতে চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক মাসে ওই গ্রামে ১০ থেকে ১২টি মোটর সাইকেল চুরিসহ ১৫ থেকে ২০টি চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীদের দাবী চোর-চক্রকে আইনের আওতায় এনে স্থানীয়দের মনে স্বস্তি ফিরিয়ে আনা হোক।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ওই এলাকা থেকে আমরা কয়েকজন চোরকে গ্রেপ্তার করে হাজতে পাঠিয়েছি, রিমাণ্ডের আবেদন করা হয়েছে। আশাকরি বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন