জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বগুড়ায় করতোয়া নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

ছবি: প্রতিনিধি

শনিবার ৮ আগস্ট ২০২৬,  বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ শাহ ফতেহ আলী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি।

এছাড়াও অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক, বগুড়া পুলিশ সুপারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উক্ত সেতুটি নির্মাণেরফলে বগুড়া শহরের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শহরের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় করতোয়া নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

শনিবার ৮ আগস্ট ২০২৬,  বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ শাহ ফতেহ আলী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি।

এছাড়াও অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক, বগুড়া পুলিশ সুপারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উক্ত সেতুটি নির্মাণেরফলে বগুড়া শহরের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শহরের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত