দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক চারটি অভিযানে ভারতীয় ও দেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মোট ২৯৫ বোতল মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ১১ বোতল ভারতীয় মদ ও ২৮৪ বোতল দেশি মদ রয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯৯ হাজার ৬০০ টাকা।
রোববার (৯ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরমেশ্বরপুর বিওপির একটি বিশেষ টহলদল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চালানদিঘী এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৩১/৬-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এরপর রাত ৮টা ৩২ মিনিটে দানাজপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল দেশি মদ উদ্ধার করেন। স্থানটি সীমান্ত পিলার ৩৪০/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।একই রাতে রাত ১০টা ৫০ মিনিটে চান্দুরিয়া বিওপির একটি বিশেষ টহলদল পীরগঞ্জ উপজেলার আমিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৩৭/১-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ৩৩ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, রাত ১১টার দিকে মশালগাঁও বিওপির বিশেষ টহলদল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভগোবানপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ৫২ বোতল দেশি মদ উদ্ধার করে। ওই স্থানটি সীমান্ত পিলার ৩৪৮/৭-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
বিজিবি জানায়, পৃথক চারটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য প্রায় ৯৯ হাজার ৬০০ টাকা। তবে এসব অভিযানে মাদক পরিবহন বা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এসব মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন