জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুর বিজিবি অভিযানে বিভিন্ন সীমান্তে ভারতীয় ও দেশীমদ আটক

ছবি: প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৮ আগস্ট ২০২৬ বিকাল সাড়ে চারটায়  দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালানদিঘী নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।  

এছাড়া  একই দিন রাত সাড়ে আটটায়   দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪০/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৯২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। 

অপরদিকে একই তারিখে, রাত ১০টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৭/১-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আমিরপাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩৩ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। 

এছাড়া গত ৮ আগস্ট রাত ১১টায় ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মশালগাঁও বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৮/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভগোবানপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। 

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৯৯,৬০০/- (নিরানব্বই হাজার ছয়শত) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর বিজিবি অভিযানে বিভিন্ন সীমান্তে ভারতীয় ও দেশীমদ আটক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত