জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির পাশের হার ৫৮.০৫ শতাংশ

ছবি: প্রতিনিধি

টানা সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাশের হার হয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায়। চলতি বছর এই বোর্ডে পাশের হার নেমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশে। এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। পাশের হার কমার পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। একই সঙ্গে বেড়েছে কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ না হওয়া বিদ্যালয়ের সংখ্যা।

সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।

বোর্ড সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্র।

এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২৮৩টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে ১৮টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাশের হার, জিপিএ-৫ এবং বিদ্যালয়ভিত্তিক ফলাফলে চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির পাশের হার ৫৮.০৫ শতাংশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

টানা সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাশের হার হয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায়। চলতি বছর এই বোর্ডে পাশের হার নেমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশে। এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। পাশের হার কমার পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। একই সঙ্গে বেড়েছে কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ না হওয়া বিদ্যালয়ের সংখ্যা।

সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।

বোর্ড সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্র।

এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২৮৩টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে ১৮টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাশের হার, জিপিএ-৫ এবং বিদ্যালয়ভিত্তিক ফলাফলে চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত