বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশি অভিযানে মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার জয়পুরপাড়া এলাকার আব্দুল খাঁ-র ছেলে মান্নান খাঁ, তালোড়ার দুবড়া স্বর্গপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে শামীম খান, বেলায়েত খানের ছেলে সাহস খান, আব্দুল জলিলের ছেলে জহুরুল ইসলাম, বড়ধাপ এলাকার জয়নাল প্রামাণিকের ছেলে সাদেকুল ইসলাম এবং ধাপ সুখানগাড়ী এলাকার মৃত অছির উদ্দিনের ছেলে মজিবর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (১০ আগস্ট) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন