জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় চত্বরে সান্তাহার ইউনিয়ন যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। বক্তব্যে তিনি ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।’

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্র নেতা আব্বাস উদ্দিন মধু, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য কামরান আলী মাস্টার, মিলন হোসেন, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মুসলিমা আক্তার, যুবদল নেতা জালাল উদ্দীন, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক রুবেল হোসেন, আবু হিটলার ও মাহফুজা প্রমুখ।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় রোপণ ও পরিচর্যা করবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত