জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নতুন কার্যক্রমের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার চকনিরখিন  মোড়-ধামইরহাট সড়ক এলাকায় আলপনা ট্রেডার্সে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন  প্রধান অতিথি  নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খাঁন জোহা।

আলপনা ট্রেডার্সের স্বত্বাধিকারী সুব্রত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সবুজ শাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, নওগাঁর সিনিয়র এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং নওগাঁ অফিসের এরিয়া ম্যানেজার মো. হারুনুর রশিদ এবং ম্যানেজার রেজোয়ান রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম সেফা, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া সম্ভব। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সহজে টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসারের ফলে গ্রাহকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে।

নতুন এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালুর ফলে পত্নীতলার চকনিরাম মোড় ও আশপাশের এলাকার সাধারণ মানুষ হাতের নাগালে ব্যাংকিং সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পত্নীতলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত