বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের গণচন্দ্র কার্বারি পাড়ায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে স্থানীয় পাহাড়ি-বাঙালি দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং তরুণদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ দিন গণচন্দ্র কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করে ছয় জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
গণচন্দ্র কার্বারি পাড়ায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. তৌফিক রেজওয়ান ই রিজভী।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা হীরামতি ত্রিপুরা। উপহার পাওয়া শিক্ষার্থীরাও পড়াশোনায় উৎসাহিত হওয়ার কথা জানায়। স্থানীরা জানান, সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য এলাকায় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন (পিএসসি) জানান, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করা সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শিক্ষার্থীরা যেন শিক্ষা ও খেলাধুলায় এগিয়ে গিয়ে মাদক ও অপরাধমুক্ত থাকতে পারে, সে লক্ষ্যে এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন